৬ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

নিউইয়র্কের একটি হোটেল হতে বের হওয়ার সময় আলী আব্দুল্লাহর প্রতি জুতা নিক্ষেপ করেছে ইয়েমেনের স্বৈরশাসকের বিরোধী এক ব্যক্তি ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নিউইয়র্কের এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, শত শত ইয়েমেনী আলী আব্দুল্লাহ সালেহ’র অবস্থানের হোটেলের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে।

উক্ত সূত্র জানিয়েছে যে, গতকাল বিকেলে বিক্ষোভকারীরা ইয়েমেনের স্বৈরাচারী সরকারের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহে’র অবস্থানস্থল ‘রিট্‌জ কার্লটন’ হোটেলের সম্মুখে সমবেত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইয়েমেনের পতাকা ও সালেহে’র বিচারের দাবীতে লেখা বিভিন্ন প্লেকার্ড শোভা পাচ্ছিল। সালেহ হোটেল থেকে বের হওয়ার সময় বিক্ষোভকারী ও মার্কিন নিরাপত্তা বাহিনী’র সদস্যদের মাঝে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা সালেহে’র উপর আক্রমন করতে চাইলে মার্কিন নিরাপত্তা বাহিনী’র সদস্যরা তাদেরকে বাধা দিলে এ সংঘর্ষ বাধে।

উক্ত সূত্র আরো জানিয়েছে যে, সালেহ হোটেল হতে বের হওয়ার সময় উপহাস ব্যাঞ্জক হাসি দিলে তা বিক্ষোভকারীদের ক্রোধকে আরো বাড়িয়ে দেয়। তিনি গাড়ীতে চড়ার সময় একজন বিক্ষোভকারী তার উপর হামলা চালানোর চেষ্টা করলে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপ তা ব্যর্থ হয়। কিন্তু অপর এক বিক্ষোভকারী আলী আব্দুল্লাহ সালেহে’র উদ্দেশ্যে নিজের জুতা নিক্ষেপ করে।#